তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা মিলন

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা আনিসুর রহমান মিলন। তিনি ১২ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন ‘আর্তনাদ থিয়েটারে’ যুক্ত হয়ে। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

এদিকে মিলন গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে তৃতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অভিনেতার স্ত্রীর নাম শিপা। নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

চয়নিকার ভাষ্য, ‘অনেকে অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। অনেক ভালো লাগলো, সুখী হও। আনন্দে ভাসো। তোমাদের জন্য ভালোবাসা।’

প্রসঙ্গত,মিলন ১৯৯৯ সালে প্রথম লুসি গোমেজকে বিয়ে করেন। তাদের সম্পর্কের অবনতি ঘটলে ২০১২ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী পলি আহমেদকে বিয়ে করেন। যিনি ২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি