তুলে নেওয়া হলো বাংলাদেশের ‘সুবিধা’, এলো নতুন নিয়ম

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর তিনদিন পর নিয়ম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত ১৭ আগস্ট বিশ্বকাপের সূচি ঘোষণার দিন তারা জানিয়েছিল, প্রথম পর্ব পেরোতে পারলে পয়েন্ট যা-ই হোক না কেন গ্রুপের শীর্ষ দল হিসেবে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

কিন্তু প্রায় দুই মাস পর, বিশ্বকাপের চতুর্থ দিনে এসে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে দেয়া এই সুবিধা তুলে নিয়েছে তারা। আজ (বুধবার) সকালে আইসিসির পক্ষ থেকে দেওয়া মেইলে জানানো হয়েছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার অবস্থান নির্ধারিত থাকছে না। বরং প্রথাগত নিয়মে পয়েন্ট বিবেচনা করেই ঠিক করা হবে গ্রুপের অবস্থান।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, বি গ্রুপ থেকে বাংলাদেশ যদি রানার্সআপও হতো, তবু বি১ হিসেবে তারা চলে যেতো সুপার টুয়েলভের গ্রুপ২-তে। একইভাবে এ গ্রুপে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন বা রানার্সআপ যাই হোক না কেন, কোয়ালিফাই করলেই এ১ হিসেবে খেলতো গ্রুপ১-এ।

এই নিয়ম মোতাবেক, সুপার টুয়েলভে উঠতে পারলে দ্বিতীয় গ্রুপে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম পর্ব থেকে আসা একটি দলের মুখোমুখি হতো বাংলাদেশ। এখন পরিবর্তিত নিয়মে গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে গ্রুপ২-তে খেলার সুযোগ।

আর প্রথম পর্বে নিজেদের গ্রুপে রানার্সআপ হলে বাংলাদেশকে খেলতে হবে গ্রুপ ১-এ। যেখানে আগে থেকেই রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া অন্য আরেক দল আসবে প্রথম পর্ব খেলে। বৃহস্পতিবার প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের পরই নিশ্চিত হওয়া যাবে এটি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান