তুর্কি মেসির গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলের দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ব্যাবধান দাড়ালো ১৪।

এদিন তারকা ফুটবলারদের বিশ্রামে রেখেই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে খেলা ৯ ফুটবলার ছিলেন না মূল একাদশে। নিয়মিত একাদশের ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামকে বেঞ্চে বসিয়ে রাখেন আনচেলত্তি। তবে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি লস ব্লাঙ্কোসদের।

ম্যাচের ২৯ মিনিটে তুর্কি মেসি হিসেবে পরিচিত আর্দা গুলারের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ছয় গজ বক্সের বাইরে থেকে দানি কারভাহালের পাস পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান গুলার। এ নিয়ে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের হয়ে লিগে শুরুর একাদশে নেমে গোল করলেন এই তরুণ ফুটবলার।

ম্যাচ শেষে জয়ের নায়ক গুলারকে প্রশংসায় ভাসিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আর্দা গুলার গোল করেছে, সে ভবিষ্যতে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে। কোনো সন্দেহ নেই যে আগামী বছর সে এখানেই থাকছে।’

ম্যাচ জিতে শিরোপা জয়ের খুব কাছে রয়েছে রিয়াল। তবে একাদশে আমূল পরিবর্তন আনলেও আনচেলত্তির কাছে এই ম্যাচটিও ছিল অন্য ম্যাচের মতো সমান গুরুত্বপূর্ণ। ৬৪ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘এটা অনেকটা নিশ্চিত যে অনেকে ভেবেছিল আমরা এখানে বেড়াতে এসেছি, তবে খেলোয়াড়রা তেমনটা ভাবেনি। আমি তাদের নিয়ে গর্বিত, কারণ তাদের মনে জয়ের আকাঙ্ক্ষাটা সবসময় থাকে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার