তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প : ২১ বাংলাদেশি আঙ্কারায়, দু’জন হাসপাতালে

news-image

কূটনৈতিক প্রতিবেদক : তুরস্কে স্মরণকালের ভয়াবহে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে উদ্ধার করে দেশটির রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সেহেলী সাবরীন বলেন, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ২১ জনকে আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তুরস্কে বর্তমানে ৫-৭ হাজার বাংলাদেশি বসবাস করছেন বলে জানিয়েছে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস। তবে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এরপর আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।

শক্তিশালী এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ইতোমধ্যে ১৬ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে তুরস্কে ১২ হাজার ৮৭৩ জন এবং সিরিয়ায় ৩ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার