তুরস্কে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে। আজ রোববার দেশটির স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তিকলাল অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ তথ্য জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তাৎক্ষণিকভাবে মাইক্রো ব্লগিংসাইট টুইটারে দেওয়া এক পোস্টে বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া। তিনি জানান, এ ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি।

যদিও আল জাজিরার একটি সূত্র জানিয়েছে, এটি আত্মঘাতী বোমা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিন অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা গেছে। ভিডিওতে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পথচারীদের পালিয়ে যেতে দেখা যায়। অন্যান্য ফুটেজে দেখা গেছে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং পুলিশের উপস্থিতি।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, ওই এলাকার রাস্তা ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্তিকলাল অ্যাভিনিউ পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। সেখানে বিভিন্ন দোকানপাট ও রেস্টুরেন্ট রয়েছে।

২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক একের পর এক মারাত্মক বোমা হামলার শিকার হয়েছিল। জঙ্গিগোষ্ঠী আইএস এবং দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এসব হামলার জন্য দায়ী করা হয়ে থাকে। তবে আজকের হামলার বিষয়ে কোনো সতর্কবার্তা ছিল না।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান