তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল, আর্তনাদ বাড়ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে তুরস্কের দক্ষিণাঞ্চল। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৮ জন। তাছাড়া আহত হয়েছেন ৭৭ হাজার ৭১১ জন। এমন পরিস্থিতিতে দেশটিতে বেড়েছে আর্তনাদ। খবর আল-জাজিরার।

হতাহতের সংখ্যা জানাতে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সরকার ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলের মানুষদের স্থানান্তর ও ভাড়া সহায়তা দেবে।

এদিকে সিরিয়া ও তুরস্কে একত্রে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। ঘটনার চারদিন পরও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

ভূমিকম্পের ১০০ ঘণ্টা পর ধ্বংসস্তূপে আটকে পড়া একই পরিবারের ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কর্মীরা তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্ডারানে ধসে পড়া একটি ভবন থেকে তাদের উদ্ধার করে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা ধসে পড়া কাঠামোর মধ্যে ছোট এক জায়গায় একসঙ্গে আবদ্ধ ছিল। মুরাত বায়গুল নামের এক উদ্ধারকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।

তাছাড়া ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ২২ মেট্রিক টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। একটি কার্গো প্লেনে এসব ত্রাণ পাঠানো হয়। এখনো তুরস্কজুড়ে পরিচালনা করা হচ্ছে উদ্ধার অভিযান। জীবিত উদ্ধার করা হচ্ছে অনেককে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ২০ মেট্রিক টন ত্রাণ সহায়তা পাঠানো হলো। আকাশ, ভূমি ও সমুদ্র তিন পথেই তুরস্কের সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানের।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান