তুরস্কের ১০ শহরে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ১০ শহরে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোয়ান। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন তিনি। এর আগে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছিলেন এরদোয়ান।

এ সংক্রান্ত এক বক্তব্যে তিনি বলেন, এখন পর্যন্ত ৭০টি দেশ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার প্রস্তাব দিয়েছে। তাছাড়া সরকার পশ্চিমে আন্টালিয়ার পর্যটনকেন্দ্রগুলোতে হোটেল খোলার পরিকল্পনা নিয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকেরা অস্থায়ীভাবে সেখানে বসবাস করবেন।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রামমাণ ঘর পাঠানোর কথা জানিয়েছে কাতার। এর পাশাপাশি ১২০ জনের উদ্ধারকারী দল, ভ্রাম্যমাণ হাসপাতাল বা মাঠ হাসপাতাল তৈরির সরঞ্জাম ও মানবিক সাহায্য পাঠানোর কথা জানিয়েছে কিছুদিন আগেই ফুটবল বিশ্বকাপ আয়োজন করা মধ্যপ্রাচ্যের এ দেশ।

জানা যায়, ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে তিন হাজার ৫৪৯ জন নিহতের হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় সম্মিলিত নিহতের সংখ্যা পাঁচ হাজার ১৫১ তে উন্নীত হয়েছে। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে রয়েছেন আরও বহু মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে।

সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেসময় দেশ দুটির অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য বলছে, তুরস্ক, সিরিয়ার পাশাপাশি সাইপ্রাস, লেবানন, ইসরায়েল, মিশরেও অনুভূত হয়েছে ভূমিকম্পটি। এর কয়েক ঘণ্টার মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার কম্পনসহ শতাধিক আফটারশক আঘাত হেনেছে ওই অঞ্চলে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার