তুমুল লড়াইয়ে আইএস নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

news-image

অনলাইন ডেস্ক : সোমালিয়ায় স্পেশাল অপারেশন চালিয়েছে মার্কিন বাহিনী। এতে গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর ডয়চে ভেলের।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালিয়েছিল দেশের সেনা। উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়ে। নিহত হয়েছে আইএস-এর আঞ্চলিক নেতা বিলাল আর সুদানি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বিলাল শুধু সোমালিয়া নয়, গোটা এলাকার আইএস সংগঠনকে চালনা করতো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়। সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিল আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সঙ্গে তাদের তুমুল লড়াই হয়।

তাদের সকলকে হত্যা করার পর সুদানিকে মারা হয়। অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কেবলমাত্র একজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাকে একটি সেনার কুকুর আক্রমণ করেছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান