তীব্র দাবদাহ: বাস অযোগ্য হবে আরও অনেক অঞ্চল

news-image

অনলাইন ডেস্ক : জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে দাবদাহের ঘটনা বাড়ছেই। আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের কিছু অঞ্চলে দাবদাহের তীব্রতা এত বাড়বে যে এসব অঞ্চল মানুষের বসবাসের অনুপোযোগী হয়ে উঠবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের একটি যৌথ গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থা দুটি বলছে, মানুষ কত তাপমাত্রা সহ্য করতে পারে, তার একটি মানসিক ও সামাজিক সীমা আছে। আফ্রিকার সাহেল অঞ্চল, হর্ন অব আফ্রিকার দেশগুলো, দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম এশিয়ায় দাবদাহ এতটা বাড়বে যে মানুষের পক্ষে তা সহ্য করা কঠিন হয়ে যাবে। এতে মানুষের বড় ধরনের ভোগান্তি ও প্রাণহানি ঘটবে।

সংস্থা দুটির প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দাবদাহের কারণে বিপর্যয় দেখা দিচ্ছে। আগামী দিনগুলোয় প্রাকৃতিক এসব বিপর্যয় আরও ভয়াবহ, ঘন ঘন ও তীব্রতর হবে। ভবিষ্যতে দাবদাহ–সম্পর্কিত মানবিক জরুরি পরিস্থিতি সৃষ্টি হওয়ারই পূর্বাভাস দিচ্ছে এসব বিপর্যয়।

আগামী মাসে মিসরে জাতিসংঘের কপ–২৭ জলবায়ু সম্মেলন শুরুর আগে প্রকাশিত এ প্রতিবদেন নিয়ে রেডক্রসের মহাপরিচালক জগান চাপাগাইন বলেছেন, ‘আমরা এটা নিয়ে কোনো নাটকীয়তা করতে চাই না। কিন্তু তথ্য–উপাত্তে এটা স্পষ্ট দেখা যাচ্ছে, এটা আমাদের একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত করছে।’

জাতিসংঘের অফিস ফর দ্য কো–অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওএএইচএ) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের (আইএফআরসি) প্রতিবেদনে দাবদাহ–সম্পর্কিত এসব প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় ও ঝুঁকি কমানোর জন্য জরুরি ভিত্তিতে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান