তীব্র গরমে ৬৫০০ হজযাত্রীর হিটস্ট্রোক

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে পবিত্র হজ চলাকালীন সময়ে প্রচণ্ড গরমে তিন দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন সাড়ে ৬ হাজারেরও বেশি হজযাত্রী। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

বৃহস্পতিবার ভোরে মক্কার কাছে মিনা উপত্যকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। গত ৩৯ দিনে মক্কা ও মদিনায় গরমে অসুস্থ হয়ে পড়া এক লাখ ১১ হাজার ৭৬১ জন হাজিকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

এখবারিয়া টিভির সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া এক সৌদি নিরাপত্তাকর্মী একজন হাজির চোখে-মুখে ঠান্ডা পানি ছিটাচ্ছেন।

সরকারি পরিসংখ্যান বলছে, এ বছর প্রায় ১৮ লাখের বেশি মুসলমান হজ পালন করছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মোহাম্মদ আল-আব্দুলআলিকে উদ্ধৃত করে সৌদি গণমাধ্যমে বলা হয়েছে, কেউ গরমে অসুস্থ হলেই দ্রুত তাকে স্বাস্থ্যসেবা দেওয়ার সব ব্যবস্থা রাখা হয়েছে।

এবার হজে প্রতীকীভাবে শয়তানের উদ্দেশে পাথর মারার পর্ব সম্পাদনের জন্য অনুকূল সময় বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি পান করতেও পরামর্শ দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার