তিশার বেলায়ও বাজি ফাটাবেন পরীমণি, প্রচুর বাজি

news-image

অনলাইন ডেস্ক : নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরওয়ার ফারুকী তারকা দম্পতির বাবা-মা হওয়ার সংবাদে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি তিশার ফেসবুক পোস্ট নিজের পেজে শেয়ার করে লিখেন, ‘প্রচুর বাজি ফাটাবো আমি বাজি বাজি বাজিইইইইইই।’

এর আগে চিত্রনায়ক সিয়ামের বাবা হওয়ার সংবাদেও একই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি।

তিশার মা হওয়ার খবরে শোবিজের অনেক তারকারাই অভিনন্দন জানাচ্ছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বেবিবাম্পের ছবি পোস্ট করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার ফেরিফায়েড ফেসবুকে জানান, তিনি মা হতে চলেছেন।

তিশা তার ফেসবুক পোস্টে লিখেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা।

দর্শকদের নানা প্রশ্নের উত্তর জমেছিল উল্লেখ করে তিনি লিখেন, বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো?’ ‘আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?’

তিনি এই ছবিতে তার উত্তর দিয়েছেন জানিয়ে লিখেন, এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি।

তিনি তাদের প্রথম সন্তানের জন্য দোয়া চেয়ে লিখেন, আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

তিশার পর পরেই মোস্তফা সরওয়ার ফারুকীও তার ফেসবুক পেজে একই ছবি পোস্ট করে সুখবর দেন।

তার পোস্টটি হুবহু তুলে দেয়া হলো-

‘যখন তোমার জন্ম হয়/ তখন একই সাথে আসলে/ জন্ম হয় আমাদেরও/ আমি যখন কবিতা লিখি/ তখন কবিতাও কি/ কিছুটা লিখে না আমায়?’

সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- ‘তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না?’ ‘সে কেনো সবকিছুতে অনুপস্থিত?’

অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার