তিন মাস পর শনাক্ত ১০ শতাংশের নিচে

news-image

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার নেমে এসেছে ৯ দশমিক ৯২ শতাংশে।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ৩ জুনের পর এই প্রথম শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামলো।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৬১ জনের মৃত্যু হয়েছে।

৬১ জনের মৃত্যুর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৪৯৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

দেশে করোনার সংক্রমণ শুরুর পর চলতি বছরের জুলাই-আগস্ট মাসে পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায়। দেশে ৫ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

তবে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরিস্থিতির ধারাবাহিক উন্নতি হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দ্রুত কমে আসছে। এরই মধ্যে চলতি মাসেই স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান