তিন বোন মেম্বার নির্বাচিত

news-image

নাটোর প্রতিনিধি : চতুর্থ ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় দুটি ইউনিইয়ন থেকে তিন বোন মেম্বর পদে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার মোসা. আলেয়া বেগমের পথ অনুসরণ করে একসঙ্গে তার তিন মেয়ে মেম্বার নির্বাচিত হলেন।

নবনির্বাচিত এই তিন মেম্বার সিদ্ধান্ত নিয়েছেন, সেবা নেয়ার জন্য কোনো ভোটারকে তাদের দ্বারে ঘুরতে হবে না। তারাই যাবেন ভোটারের ঘরে ঘরে। পৌঁছে দেবেন সব সরকারি সুযোগ-সুবিধা।

বারবার নির্বাচিত সাবেক মহিলা মেম্বার মোসা. আলেয়া বেগমের বড় মেয়ে মোসা. হালিমা বেগম (৪৩) নির্বাচিত হয়েছেন উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে। মেজ মেয়ে মোসা. নাসিমা বেগম (৪১) নির্বাচিত হয়েছেন একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে। আর ছোট মেয়ে মোসা. শাহনাজ পারভীন (৩৯) নির্বাচিত হয়েছেন সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নম্বর ওয়ার্ডে।

বড় মেয়ে মোসা. হালিমা বেগম বলেন, তাদের মরহুম বাবা আব্দুস সাত্তার একবার মেম্বার নির্বাচনে দাঁড়িয়ে মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলেন। তারা এখনও সেই কষ্ট ভোলেননি। তাদের মা আলেয়া বেগম বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। মানুষের সেবা করে তাদের দোয়া ও ভালোবাসা অর্জন করেছেন। মানুষের মুখে মুখে তার ভালো ব্যবহার ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোর গল্প ছড়িয়ে পড়ে। মায়ের মানবসেবা দেখেই তারা তিন বোন মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন। সেই থেকে তারা তিন বোন ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, এলাকার মানুষ তাদের মন উজাড় করে ভোট দিয়েছেন। ব্যাপক ব্যবধানে নির্বাচিত করেছেন।

তিন বোনের কৃষক স্বামীরা তাদের এই বিজয়ে রেখেছেন সক্রিয় ভূমিকা। তিন মেয়ের এমন বিপুল বিজয়ে খুব খুশি তাদের মা আলেয়া বেগম।

স্থানীয় ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার বলেন, তিন বোনের দুই মা পর্যায়ক্রমে মেম্বার ছিলেন। তারা মানুষের মাঝে জনপ্রিয়। এবার তার তিন মেয়ে দুই ইউপি থেকে বিপুল বিজয়ী হয়েছেন। তাদের এ বিজয়ে জানাই অভিনন্দন। এলাকার সব শ্রেণী-পেশার মানুষ তাদের পাশে রয়েছেন। সব মানুষ তাদের ভোট দিয়েছেন। তারা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদী।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার