তিন পাত্তি গোল্ডে অনলাইন জুয়া, গ্রেপ্তার ৬

news-image

নিজস্ব প্রতি‌বেদক : তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাহিরে পাঠা‌নোর অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- জামিলুর রশিদ (৩১), সায়মন হোসেন (২৯), মো. রিদোয়ান আহমেদ (২৯), মো. রাকিবুল আলম (২৯), মো. মুনতাকিম আহমেদ (৩৭), ও কায়েস উদ্দিন আহম্মেদ (৩২)।

রোববার (৩০ অক্টোবর) রাতে মহাখালী ও উত্তরা এলাকা থেকে তা‌দের গ্রেপ্তার করা হয়।

সোমবার রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আ‌য়ো‌জিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ চক্রের ‘মূলহোতা’ উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদ।

তিনি ব‌লেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমান টাকা বিদেশে পাঠানোর বিষয়টি স্বীকার করেছে। উল্কা গেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও জামিলুর রশিদ। ২০১৭ সালে পাশবর্তী দেশের একটি প্রতিষ্ঠান ‘মুনফ্রগ ল্যাব’ এর সাথে তার পরিচয় হয়। প‌রে ২০১৮ সালে সে ‘মুনফ্রগ ল্যাব’ এর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেড় লা‌খেরও বে‌শি টাকা বেতনে নিযুক্ত হন।

দেশে গেইম ডেভেলপমেন্টের অনুমোদন থাকলেও অনলাইন জুয়া বা ক্যাসিনোর অনুমোদন না থাকায় উল্কা গেমস বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট দপ্তর থে‌কে আইনি বৈধতা প্রাপ্তির ব্যবস্থা করে।

বর্তমানে উল্কা গেমস এর ৪টি একাউন্টে প্রায় ৮০ কোটির অধিক টাকা রয়েছে বলে জানা যায়। এছাড়াও গত দুই বছর তারা ‘মুনফ্রগ ল্যাব’কে ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি টাকা প্রদান করেছে।

উল্কা গেমস এর মোট ৩৬ জন কর্মকর্তা ও কর্মচারী ছিল জানিয়ে তিনি বলেন, বেতন প্রদানসহ অফিস পরিচালনায় প্রতি মাসে প্রায় ৩০ লাখ টাকা খরচ হত। এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের বাৎসরিক বেতনের ৩০ থেকে ৯০ শতাংশ হারে বোনাস প্রদান করা হত।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশের বাহিরে অনলাইন জুয়ার অর্থ পাঠাতো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান