তিনি এমপি, করলেন টয়লেট পরিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : তিনি একজন সংসদ সদস্য কিন্তু। কিন্তু খালি হাত দিয়ে পরিষ্কার করলেন স্কুলের টয়লেট। ইতোমধ্যে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভারতের মধ্যপ্রদেশের বিজেপির এমপি জনার্ধন মিশ্র রাজ্যটির গার্লস স্কুলের টয়লেট খালি হাতে পরিষ্কার করছেন।

এই নিয়ে বিজেপির এক এমপি টুইটে বলেছেন, বিজেপির যুব মোর্চার নেতৃত্বে এখন সেবা পাখওয়াদা কার্যক্রম চলছে। খাটখারি গার্লস স্কুলের টয়লেট যুব শাখা পরিষ্কার করেছে। স্কুলটির প্রাঙ্গণে বৃক্ষরোপণের পর এই কর্মসূচি পালন করা হয়।

রিপোর্টে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন গত ১৭ সেপ্টেম্বর থেকে বিজপি-এর যুব শাখা এই পরিষ্কার অভিযান চালাচ্ছে। যা আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে। ওইদিন মাহাত্মা গান্ধীর জন্মদিন। তারই অংশ হিসেবে জনার্ধন মিশ্র তাতে অংশ নেন। সেই সময় মিশ্র দেখতে পান ওই স্কুলের টয়লেটের অস্বাস্থ্যকর অবস্থা। এর পরেই তিনি খালি হাতে তা পরিষ্কার করতে শুরু করেন।

পরবর্তীতে ওই এমপি বলেন, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখা একজনের কর্তব্য। এই বার্তা মহাত্মা গান্ধী ও প্রধানমন্ত্রী মোদি দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান