তিনদিনের ছুটিতে গ্রামে ছুটছে মানুষ, পাটুরিয়ায় বাড়তি চাপ

news-image

জেলা প্রতিনিধি : মহান বিজয় দিবস ও সাপ্তাহিক দুদিনসহ তিনদিনের টানা ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। তাই ছুটির দিনগুলো প্রিয়জনদের সঙ্গে কাটাতে গ্রামে ছুটে চলছেন অনেকে। এ কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। ঘরমুখো মানুষরা বলছেন, ঈদের মতো তারা টানা ছুটি পেয়েছেন। এজন্য তারা গ্রামে ছুটছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাম জানান, টানা তিনদিনের ছুটিতে রাজধানী থেকে গ্রামে ফিরছে মানুষ। এ কারণে বুধবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এক পর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি কয়েক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। তবে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা) পাটুরিয়া ঘাটে দেড় শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার ও মাইক্রোবাস) ও তিন শতাধিক পণ্যবাহী ট্টাক এবং ২০ থেকে ২৫টি যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় ছিল।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলে মোট ১৬টি ফেরি চলাচল করছে। যানবাহনের বাড়তি চাপের কারণে যাত্রীরা কিছুটা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

যাত্রীবাহী যানবাহন পারাপার শেষ হলেই পণ্যবাহী যানবাহন পারাপার শুরু হবে বলে জানান পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাম।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার