তাহসান ও বাঁধনের জুটি হচ্ছে না

news-image

বিনোদন প্রতিবেদক : বড়পর্দায় জুটি হয়ে দর্শকের সামনে আসার কথা ছিল তাহসান ও বাঁধনের। নভেম্বরের শেষ সপ্তাহে ‘আ ব্লেসড ম্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই আভাস দিয়েছিলেন তারা। সে বছরই শুটিং শুরুর কথা থাকলেও এখনো তা শুরু হয়নি। ছবির অন্যতম প্রযোজক আবু শাহেদ ইমন জানান, এখনো শুটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। চিত্রনাট্যের বদল হচ্ছে। কাস্টিংও বদলে যেতে পারে! মানে তাহসান ও বাঁধনের জুটি হচ্ছে না!

ইমন বলেন, ‘তাহসান ও বাঁধন ওই সময় দেশের বাইরে যাওয়া-আসা করেন, শিডিউল মেলানো সম্ভব হচ্ছে না। আর করোনার কারণে শুটিংও শুরু করা সম্ভব হয়নি। পা-ুলিপি নিয়ে আরও ভাবছি। আরও ডেভেলপমেন্ট করা হচ্ছে। পা-ুলিপিতে যেহেতু বদল হচ্ছে, স্বভাবতই কাস্টিংয়েও একটা বদল আসবে।

তবে কে থাকছেন বা কে যুক্ত হচ্ছেন, আমরা তা সময়মতো জানাব। এই মুহূর্তে বলার মতো কোনো অবস্থা নেই। শুটিং শুরু করতেও আমাদের সময় লেগে যাবে।’ প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপল বক্সের ব্যানারে নির্মিত হচ্ছে ‘আ ব্লেসড ম্যান’। এটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান