তালেবানরা আর কখনোই মেয়েদের স্কুলে যেতে দেবে না, আশঙ্কা মালালার

news-image

অনলাইন ডেস্ক : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই রবিবার বলেছেন, তিনি আশঙ্কা করছেন যে, আফগানিস্তানে মেয়েদের শিক্ষার ওপর তালেবানের বাধা সাময়িক হবে না, তালেবানরা যেমনটা দাবি করেছে। বরং তারা আর কখনোই মেয়েদের হাইস্কুলে যেতে দেবে না।

তিনি বিবিসি-র অ্যান্ড্রু মার শোকে বলেন যে, ‘আমি ভয় পাচ্ছি যে, তারা যে নিষেধাজ্ঞা জারি করেছে, এটিকে তারা অস্থায়ী বললেও তা আসলে অস্থায়ী নাও হতে পারে’।

মালালা বলেন, ১৯৯৬ সালেও তালেবানরা অনুরূপ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিল, পরে যা পাঁচ বছর স্থায়ী হয়েছিল।

২০০১ সালে মার্কিন সেনারা আফগানিস্তান আক্রমণ করে তালেবানকে ক্ষমতাচ্যুত করে।

গত আগস্টে ক্ষমতা দখলের পর সেপ্টেম্বরে কট্টর ইসলামপন্থী তালেবানরা আফগানিস্তানের সব ছেলেদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের ক্লাসে ফিরে যাওয়ার ওপর ‘অস্থায়ী’ নিষেধাজ্ঞা জারি করে।

তালেবানরা বলছে যে, ইসলামি আইনের অধীনে নিরাপত্তা এবং মেয়েদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পরেই তারা মেয়েদের ক্লাসে ফিরে আসার অনুমতি দেবে। কিন্তু অনেকেই এ ব্যাপারে সন্দিহান।

ইউসুফজাই বলেন, ‘আমরা তালেবানদের অবিলম্বে মেয়েদের সম্পূর্ণ শিক্ষার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা জি-২০ নেতাদের এবং অন্যান্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি আফগানিস্তানে মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য’।

২৪ বছর বয়সী এই নারী অধিকার কর্মী গত মাসে আফগানিস্তানেও একটি খোলা চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে মেয়েদের শিক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

২০১২ সালে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে প্রচারণা চালানোর জন্য পাকিস্তানি তালেবানরা মালালার মাথায় গুলি করেছিল।

মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তার নিজ শহরে একটি স্কুল বাসে করে যাওয়ার সময় আফগান তালেবানের একটি শাখা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ‘সন্ত্রাসী’রা মালালার মাথায় গুলি করে। এরপর তাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় এবং তিনি এখন সেখানেই বসবাস করছেন।

২০১৪ সালে মাত্রে ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হন মালালা। ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থীর সঙ্গে যৌথভাবে তাকে নোবেল পুরষ্কার দেওয়া হয়।

তিনি গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। গত মঙ্গলবার পাকিস্তানি নাগরিক আসের মালিককে বিয়ে করেছেন মালালা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার