তালা ভেঙে কার্যালয়ে ঢোকার চেষ্টা : নুরসহ ৯৭ জনের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : তালা ভেঙে কার্যালয়ে ঢোকার চেষ্টার অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৯৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন প্রীতম-জামান টাওয়ারের ষষ্ঠতলায় নুরের কার্যালয় ফ্লোরের মালিক মিয়া মশিউজ্জামান।

পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া জানান, মামলায় নুরসহ ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত অন্তত ৮০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন– মুহাম্মদ রাশেদ খান, শহীদুল ইসলাম ফাহিম, বিপ্লব কুমার পোদ্দার, শাকিল উজ্জামান, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, নাদিম হাসান, মনজুর মোরশেদ, বিন ইয়ামিন মোল্যা, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম (নুর), ফাতেমা তাসনীম, হেলেনা আক্তার, সাব্বির হোসেন, অর্ণব হোসেন, আবির ইসলাম সবুজ, ইমরান হোসেন প্রমুখ।

এজাহারে বলা হয়েছে, ফ্লোর ভাড়া নিয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করলেও ১৬ মাস ভাড়া পরিশোধ করেনি। এ ছাড়া নুরের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দেশি-বিদেশি সংগঠন ও ব্যক্তির সংশ্লিষ্ট থাকায় কার্যালয়ে তালা দেন মালিক মশিউজ্জামান। কিন্তু বৃহস্পতিবার তালা ভেঙে কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন নুর ও তাঁর অনুসারীরা।

ঘটনার দিন কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভেঙে প্রবেশ করেন নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মী। খবর পেয়ে পুলিশ কার্যালয় থেকে তাদের বের করে দেয়। এরপর সন্ধ্যার দিকে আবারও গেটে তালা দেয় মালিকপক্ষ। কার্যালয়টি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে। সেখানে বিক্ষোভ করেছেন নুররা।

নুর সাংবাদিকদের বলেছেন, ‘গণঅধিকারের কার্যালয় পুলিশ দখল করেছে। গণঅধিকার নিয়ে ক্ষমতাসীন মহল থেকে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমরা সাংগঠনিক শক্তি দিয়েই তাদের পরাস্ত করব।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার