তালাবদ্ধ ঘরে মিললো দুই শিশুর মরদেহ, হাসপাতালে নেওয়া হলো মাকে

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের পশ্চিম জয়দেবপুর মোক্তারটেকে তালাবদ্ধ ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় অজ্ঞান অবস্থায় তাদের মাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- তাসনিহা জাহান তারিহা (৪) ও তাসমিম জাহান বুশরা (সাত মাস)। তাদের বাবার নাম বিল্লাল হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার বড় আলমপুর গ্রামে। তিনি গাজীপুরে বাসা ভাড়া থেকে ভবন নির্মাণের সয়েল টেস্টের মিস্ত্রির কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জাগো নিউজকে বলেন, তিনমাস আগে ওই এলাকার নাসরিন মঞ্জিলের সামসুল হকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়ায় ওঠেন বিল্লাল হোসেন। দুদিন আগে বিল্লাল গ্রামের বাড়ি কুমিল্লা থেকে স্ত্রী এবং দুই শিশু সন্তানকে ভাড়া বাসায় নিয়ে আসেন। শনিবার সন্ধ্যার কিছু পর বিল্লাল দোকানে যায় শিশুদের খাবার আনার জন্য। বাসায় এসে দেখেন ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করা।

তিনি আরও বলেন, অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালা ও আশপাশের লোকদের ডাক দিলে তারা ভবনের বাইরে দিয়ে গিয়ে জানালা দিয়ে দেখতে পান তিনজন বিছানায় পড়ে আছে। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুকে মৃত অবস্থায় এবং তাদের মাকে অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। তাদের মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

জাকির হাসান বলেন, বিল্লালের স্ত্রী লিজা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে তার স্বামী বিল্লাল জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান