তালাবদ্ধ ঘরে নারীর অর্ধগলিত লাশ, পাশে অচেতন শিশু

news-image

সিলেট ব্যুর : সিলেট নগরীর বালুচর এলাকায় দরজার তালা ভেঙে ঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে অচেতন অবস্থায় দু’বছরের এক শিশুকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে নগরীর বালুচরের সেকান্দর মহল নামের ফোকাস-৩৬৪ নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আফিয়া বেগম (৩১) গোয়াইনঘাটের আজির উদ্দিনের মেয়ে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহতের পরিচয় নিশ্চিত হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে আফিয়া বেগমের ওমান প্রবাসী স্বামীর নাম নিশ্চিত করতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপরে ওই নারীর মরদেহ দেখতে পাই। মরদেহ পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। তার পাশেই পড়েছিল শিশু সন্তানটি। শিশুটি জীবিত আছে বুঝতে পেরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।

ওসি আনিসুর রহমান বলেন, বাসার দরজা বাইরে থেকে বন্ধ দেখে মনে হচ্ছে, খুনের ঘটনাটি বেশ কয়েকদিন আগে ঘটেছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত শুকিয়ে গেছে।মরদেহ ফুলে বীভৎস আকার ধারণ করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে বাসায় চুরি-ডাকাতির কোনো আলামত মেলেনি।

এদিকে নিহত নারী ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদনের আগে নিশ্চিত হতে পারছে না পুলিশ। ইতিমধ্যে বাসার সিটিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তাদের সনাক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দেশ রুপান্তর

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান