তারুণ্যনির্ভর দলের পারফরম্যান্সে মুগ্ধ সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে প্রথমবার জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, ক্রিকেটের সবচেয়ে মর্যাদার সংস্করণ টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়ন কিউইদের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এবারের দলে তামিম ইকবাল, সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিলেন না। তারুণ্যনির্ভর দলের এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন সাকিবও।

বেশ কয়েকটা বছর ধরে তামিম, সাকিবদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল বাংলাদেশ। এই নির্ভরতার কারণে তরুণদের পারফর্ম খুব একটা নজরে আসেনি। তবে এবার সিনিয়রদের ছাড়া তরুণরা যে আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে তাতে খুশি সাকিব। এমন জয়ের পর সাকিব জানিয়েছেন, তিনি না থাকার পরও তরুণরা যেভাবে জয় ছিনিয়ে এনেছেন, তাতে তিনি বেশ খুশি।

আজ শুক্রবার একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়ে এই অলরাউন্ডার এমনটাই জানিয়েছেন। তার মতে, বাংলাদেশের মিডিয়া মনে করে সিনিয়র চার-পাঁচজন ছাড়া আর কোনো ক্রিকেটার নেই দেশে। তবে নিউজিল্যান্ডের মাটিতে এই কথাকে ভুল প্রমাণ করেছেন মুমিনুল হকরা।

কিউইদের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে ছিলেন না সাকিব। এমন জয়ের চিত্র টেলিভিশনে দেখে নিজের আফসোস হয়েছিল কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘না!, আমি বরং অনেক বেশি খুশি হয়েছি যে, আমি ছাড়াই, শুধু আমি ছাড়া না, আমি থাকা বা না থাকা আমার কাছে বড় বিষয় বলে মনে হয় না। যেটা হচ্ছে আমাদের টিমটা খেলছে এবং তারা কেমন খেলছে। তো সেদিক থেকে আমি খুব গর্বিত প্রতিটা ক্রিকেটার ও কোচিং স্টাফদের জন্য।’

নতুন বছরের উপহার এতোটা স্বস্তিদায়ক যে সাকিবের কণ্ঠেও তা ফুটে উঠেছে। তিনি বলেন, ‘বছরের শুরুটা আসলে যেভাবে হল সেটা অবিশ্বাস্য। খুবই আনন্দিত। দলের ক্রিকেটার, কোচিং স্টাফ সবাইকে ক্রেডিট দিতে হয়। যেহেতু আমাদের আগের বছরটা ভালো যায়নি, তাই এই বছরটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। শুরুটা যেহেতু আমাদের ভালো হয়েছে তাই আমরা আশাবাদী এ বছরটায় আমরা ভালো কিছু করতে পারব।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার