তারা দুজনেই ব্রাজিল-ভক্ত…

news-image

স্পোর্টস ডেস্ক।।  মাসখানেক আগের কথা। ব্রাজিল বিশ্বকাপের সফর নিয়ে একটি বই প্রকাশ করেন দেশের জ্যেষ্ঠ এক ক্রীড়া সাংবাদিক। সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিম ইকবাল-মাশরাফি বিন মুর্তজারা। দলের ক্রিকেটাররা দু-ভাগে বিভক্ত। আর্জেন্টিনা ও ব্রাজিল। যেখানে আর্জেন্টিনা-ভক্ত মাশরাফির সঙ্গে মজার তর্কে মেতেছিলেন ব্রাজিলের পাড় সমর্থক তামিম ইকবাল। বিশ্বকাপ আসতেই সেই সমর্থনকে আবারও মনে করিয়ে দিলেন ওপেনার তামিম।

গেল বিশ্বকাপের আসরে সুবিধা করতে পারেনি স্বাগতিক ব্রাজিল দল। রাশিয়ায় এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামছে হলুদ জার্সিধারীরা। সেই স্বপ্নে যোগ দিয়েছেন তামিমও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন তামিম ইকবাল। যেখানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে ছেলেকে নিয়ে ছবি তুলেছেন।

এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘ই’ গ্রুপে। দলটির প্রথম ম্যাচ ১৭ জুন, সুইজারল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুন ও ২৭ জুন। প্রতিপক্ষ যথাক্রমে কোস্টারিকা ও সার্বিয়া।সূত্র: প্রিয়. কম

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার