তারকাদের ‘গোপন তথ্য ফাঁস করা শো’ বন্ধের ঘোষণা

news-image

বিনোদন ডেস্ক : করণ জোহরের প্রশ্নের মুখে বলিউড তারকারা কতটা বুদ্ধিদীপ্ত উত্তর দিতে পারেন, সেটাই ছিল ‘কফি উইথ করণ’-এর মূল আকর্ষণ। শোটি নিয়ে সমালোচনা-সমালোচনা কম হয়নি।

সেই শোতে বিখ্যাত তারকাদের গোপন তথ্য ফাঁস করতেন করণ। শোনা যাচ্ছিল এবারও নতুন সিজন নিয়ে ফিরছেন এই সঞ্চালক। দর্শকরাও ছিলেন অপেক্ষায়। কিন্তু আজ বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় করণের ঘোষণা দর্শকদের হতাশ করল।

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, টুইট বার্তায় করণ ঘোষণা দিয়েছেন, ‘কফি উইথ করণ’ আর দেখা যাবে না। বন্ধ হয়ে যাচ্ছে এই শো।

হঠাৎ করে ‘কফি উইথ করণ’ বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত কেন নিলেন করণ জোহর? সেই কারণও খোলসা করেছেন তিনি।

করণ জানালেন, ‘কফি উইথ করণ’ আমার পাশাপাশি আপনাদের জীবনেরও অংশ হয়ে উঠেছিল। গত ছয়টি সিজনের সাক্ষী থেকেছেন আপনারা। আমার মনে হয়, এই শোয়ের মাধ্যমে আমরা একটা প্রভাব ফেলতে পেরেছি। শুধু তাই নয়, পপ কালচারের ইতিহাসেও জায়গা করে নিয়েছি। আর তাই ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করতে হচ্ছে যে, ‘কফি উইথ করণ’ আর ফিরছে না।

প্রসঙ্গত, ২০০৪ সালে শুরু হয়েছিল ‘কফি উইথ করণ’। প্রথম অতিথি ছিলেন করণ জোহরের দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও কাজল। এরপর এই শোয়ে সালমান খান, আমির খান, অক্ষয়-টুইঙ্কল, সইফ আলি খান থেকে শুরু করে কঙ্গনা রানাউত, প্রায় সিংহভাগ বলিউড তারকারাই অংশ নিয়েছেন।

২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকায় শো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। গত ২ বছরে নতুন সিজনও আসেনি।

করণ এখন ব্যস্ত তার আগামী ছবির কাজে। শেষমেষ ‘কফি উইথ করণ’-এর এই সুদীর্ঘ যাত্রাপথে ইতি টানলেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান