তামিম-রিয়াদের মধ্যে কোনো সমস্যা নেই: পাপন

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ফলে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রে তামিমকে বিবেচনা করতে পারেননি জাতীয় দলের নির্বাচকরা।

কিন্তু বৃহস্পতিবার দল ঘোষণার দিন চাউর হয় ভিন্ন আরেকটি খবর। সেটি হলো, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের প্রথম পছন্দের তালিকায় ছিল না তামিমের নাম। রিয়াদ চেয়েছেন নাইম শেখ, সৌম্য সরকার ও লিটন দাসকে নিয়েই বিশ্বকাপে যেতে।

যে কারণে অধিনায়কের পছন্দ বুঝতে পেরে দল থেকে বাদ পড়ার আগে সরে গিয়েছেন তামিম। এ খবর চাউর হওয়ার পর স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয় আলোচনা- তবে কি জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে?

উত্তর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সাফ জানিয়েছেন, তামিম ও রিয়াদের মধ্যে কোনোপ্রকার ঝামেলা বা দ্বন্দ্ব নেই। জাতীয় দলের সঙ্গে থাকা ক্রিকেট বোর্ডের পরিচালকরাও কোনো সমস্যা খুঁজে পাননি। তাই এ বিষয়ে আলোচনার পক্ষপাতী নন বিসিবি প্রধান।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর পাপন বলেছেন, ‘প্রথম কথা হলো, ওয়ানডে অধিনায়কের সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কের… আপনারা তামিমের সঙ্গে রিয়াদের সমস্যার কথার বলছেন বা আছে কিনা? এখন জৈব সুরক্ষা বলয় চলছে। (তাই আমার) দলের সঙ্গে থাকার কোনো সুযোগ নেই।’

তিনি আরও যোগ করেন, ‘তারপরও আমি যতটুকু দেখেছি, আমি কোনো সমস্যা দেখিনি। আমি জালাল (ইউনুস) ভাইকে জিজ্ঞেস করেছি, যিনি গিয়েছিলেন দলের সঙ্গে, আমি ববি ভাইকে জিজ্ঞেস করেছি। তারা কোনো সমস্যা খুঁজে পায়নি। তাই এই বিষয়টি নিয়ে মন্তব্য করার কারণই আমি দেখছি না।’

এসময় আরও একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন পাপন। তা হলো, খবর ছড়িয়েছে তামিম যে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন বিসিবি সভাপতি। কিন্তু আদতে এমন কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে পাপনের ভাষ্য, ‘তামিমকে আমি অ্যাপ্রোচ করেছি, ও যেন ওর সিদ্ধান্ত রিভিউ করে বা ফেরত আসে- এরকম কোনো ঘটনা ঘটেনি। কারণ এটা সম্পূর্ণ ভুল তথ্য। তামিম এই সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু আমার সঙ্গে আলাপ করে নিয়েছে। ও যেখানে যা করেছে, আমার সঙ্গে আলাপ করেই নিয়েছে। সেখানে তাকে আমি আবার কীভাবে বলব সিদ্ধান্তটা রিভিউ করতে! আমি তো সম্মতি দিয়েছি তাকে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার