তামিম ইকবাল থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে!

news-image

এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে দল ঘোষণা হয়নি। তবে বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

তামিমের বদলে জুনিয়র তামিম অর্থাৎ তানজিদ হাসান তামিমকে ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপে। লিটন দাসের সঙ্গে তারই ওপেন করার কথা।

এদিকে জানা গেছে, পেস আক্রমণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন তানজিম হাসান সাকিব। সেক্ষেত্রে পঞ্চম পেসার হিসেবে খালেদ আহমেদের সুযোগ মিলবে না।

সোমবার রাতেই জানা গেছে, বিশ্বকাপে পুরো সময় খেলতে পারবেন না তামিম। তিনি নাকি মাত্র পাঁচটি ম্যাচ খেলতে চেয়েছেন। নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমনটা জানিয়েছেন তিনি।

কেউ কেউ একে বলছেন আবার, তামিম নাকি শর্ত দিয়ে বিশ্বকাপ খেলতে যেতে চান। যা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও।

সব মিলিয়ে জটিল অবস্থা তৈরি হওয়ার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক করেন কোচ এবং অধিনায়ক। তার আগেই বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পাপন।

শেষ পর্যন্ত তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপ পরিকল্পনা করতে হচ্ছে বিসিবিকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার