তামিমের অক্ষেপ, শতকের পথে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ৪ রানের আক্ষেপে পুড়লেন তামিম ইকবাল। দারুণ সব শট খেলে, বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে অর্ধশত রানের দিকে ছুটছিলেন। অথচ লাঞ্চের যখন আর ১৫ মিনিটেরও কম সময় বাকি, তখন অফ স্টাম্পের অনেক বাইরের বলে অযথা ব্যাট চালিয়ে উইকেট খোয়ালেন, ব্যক্তিগত ৪৬ রানে ধরলেন প্যাভিলিয়নের পথ। তামিম আক্ষেপে পুড়লেও বাংলাদেশ সেন্ট লুসিয়ায় আগের টেস্টের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েনি।

শুরুতে তামিমের দৃঢ়তায় এবং শেষে নাজমুল হোসেন শান্ত এবং এনামুল হকের সাবধানী ব্যাটিংয়ে প্রথম সেশন ভালোই কেটেছে বাংলাদেশের। সেশন শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৯১/২। শান্ত ২০ ও বিজয় ১৫ রানে অপরাজিত আছেন।

ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। তামিম এবং মাহমুদুল হাসান জয় দেখেশুনে ব্যাট চালিয়েছেন। রানের চাকা সচল রেখেছিলেন তামিম, অন্য প্রান্তে জয় ছিলেন অতি সাবধানী। নিজের মোকাবিলা দশম বলে প্রথম রানের দেখা পান জয়। উইন্ডিজ পেসার কেমার রোচের করা সপ্তম ওভারে পরপর দুই বলে তাকে দুইবার আউট দেন আম্পায়ার। তবে লেগ বিফোরের দুটি সিদ্ধান্তই চ্যালেঞ্জ করে বেঁচে যান এই তরুণ ওপেনার।

যদিও দুইবার জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া জয়। ইনিংসের ১৩তম ওভারে এই টেস্ট দিয়েই অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপের প্রথম টেস্ট শিকার হয়ে ফেরেন তিনি। টেস্টে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই জয়কে বোল্ড করেন ফিলিপ। ৩১ বলে ১০ রান করে আউট হন জয়। আর তাতেই উদ্বোধনী উইকেটে তামিমের সঙ্গে তার ৪১ রানের জুটি ভাঙে।

জয় ফিরে যাওয়ার পর শান্তর সঙ্গে জুটি গড়ে তোলেন তামিম। সেশনের শেষ দিকে দুর্ভাগ্যজনকভাবে ফেরার আগে দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে তার জুটি থেকে আসে ৬১ বলে ২৭ রান। ২৩তম ওভারে আলজারি জোসেফের বলে জার্মেইন ব্ল্যাকউডের ক্যাচ হয়ে আউট হওয়া তামিম করেন ৯ চারে ৬৭ বলে ৪৬ রান।

সেশনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। শান্ত ১৬* এবং সাত বছর পর টেস্ট দলে ফেরা এনামুল ৫ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান