তাবিজ আনতে গিয়ে সিআইডির জালে ধরা

news-image

বরিশাল ব্যুরো : গাজীপুরে স্ত্রীকে হত্যা করে বরিশালে পালিয়েছিলেন স্বামী লালচাঁদ মোল্লা (৪০)। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল রোববার সন্ধ্যায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা থেকে অভিযুক্ত লালচাঁদকে গ্রেপ্তার করে বরিশাল সিআইডি পুলিশ।

লালচাঁদ সিরাজগঞ্জ জেলার সাহাজাদপুর এলাকার বাসিন্দা।
গত শনিবার গাজীপুর নগরীর কোনাবাড়ির কুদ্দুসনগর এলাকায় নিজ ঘর থেকে রিনা আক্তার (৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিনা আক্তার সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার আন্দারকোটাপাড়া গ্রামের বাসিন্দা।

সিআইডির সদস্য আকিদুর রহমান জানান, লালচাঁন মাধবপাশায় একটি গরুর ফার্মে চাকরি করতেন। গত শনিবার রাতে ফার্মের পাশের একটি ঘরে আসেন তিনি। গত রোববার সন্ধ্যায় এলাকার একটি মসজিদে নামাজ শেষে ইমামের কাছে গিয়ে বিপদ-আপদ থেকে রক্ষার জন্য তাবিজ চান। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লালচাঁন জানিয়েছেন, গত শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী রিনাকে লাথি মেরে বাইরে চলে যান তিনি। এর কিছুক্ষণ পরই ঘরে ফিরে দেখেন তার স্ত্রীর মুখ দিয়ে রক্ত ঝড়ছে ও মরদেহ মাটিতে পড়ে আছে। পরে রুম তালা মেরে পালিয়ে যান লালচাঁন।

সিআইডির বরিশাল জেলা ও মেট্রো শাখার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, রিনাকে নিয়ে গাজীপুর নগরীর কোণাবাড়ীর বাইমাইল এলাকার ভাড়া থাকতেন লালচাঁন। গত শনিবার বিকেলে তালাবদ্ধ রুম থেকে রিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর মরদেহ উদ্ধার হওয়ার আগ থেকেই আত্মগোপনে চলে যান লালচাঁন। পরে পরিদর্শক নুরুল আলম তালুকদারের নেতৃত্বে একটি দল লালচাঁনকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান