তাদের খুনসুটির গল্প নিয়ে ‘ফটো আব্বাস’

news-image

বিনোদন প্রতিবেদক : গল্পটি স্বপ্ন বিলাসী কয়েকজন তরুণের। এর মূল চরিত্র আব্বাস। ফটোগ্রাফির শিক্ষক। এজন্য সবার কাছে তিনি পরিচিত ফটো আবাস নামে। ফটোগ্রাফি যে একটা শিল্প সেটা বোঝানোর জন্য তার জ্ঞানের শেষ নেই। তার সবচেয়ে বদ অভ্যাস সে কথায় কথায় রেগে যায়। কাউকে কোনো কথা বলার সুযোগ দেয় না। ফটোগ্রাফি প্রশিক্ষণ দেয়ার জন্য একটা গ্রুপ নিয়ে সে কিশোরগঞ্জের নিকলি হাওরে যায়।

যাত্রাপথে গোল বাঁধে একটি মেয়। সে আর কেউ নয়, সে হলো অহনা। শুরুতেই সে ফটোগ্রাফি টিচার শামীমকে তুমি বলে সম্বোধন করে বসে। এ কথায় তার মেজাজটা বিগড়ে যায়। মারতে থাকে তার সহকারীকে। মেয়েটিকে মারতে না পেরে সেই ঝাল শামীম সহকারীর ওপর মেটায়। এ ভাবেই মেয়েটির সঙ্গে না দ্বন্দ্ব, সংঘাত আর হাস্য-রসের মধ্য দিয়ে এগিয়ে যায় ‘ফটো আব্বাস’ নাটকের গল্প।

ইমরাউল রাফাতের চিত্রনাট্যে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সজীব খান। আর নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও অহনা রহমান। আরও আছেন ইশরাক পায়েল, জাকি আহমেদ জারিফ, সুমাইয়া অর্পা, মাহবুব ইমন, নাঈমা রেজা কথা প্রমুখ।

নির্মাতা জানান, ‘ফটো আব্বাস’ প্রচার হবে আজ বৃহস্পতিবার রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান