তাইওয়ানের বিষয়ে আলাপ করেছেন বাইডেন-জিনপিং

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি তাইওয়ানের আকাশে চীনের রেকর্ড সংখ্যক সামরিক বিমান অনুপ্রবেশ করেছে। এতে তীব্র উত্তেজনা শুরু হওয়ার পর তাদের মধ্যে এই আলোচনার কথা সামনে এলো। ৪০ বছরের মধ্যে চীনের সঙ্গে খুব খারাপ সম্পর্ক যাচ্ছে বলে উল্লেখ করেছেন তাইওয়ানের কর্মকর্তারা।

তাইওয়ানের ওপর চীনের উসকানিমূলক আচরণ সম্পর্কে জানতে চাইলে মঙ্গলবার (৫ অক্টোবর) বাইডেন বলেন, ইস্যুটি নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন জানান, চীনের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। তাইওয়ান চুক্তির সঙ্গে আমরা একমত। আমার বিশ্বাস তিনি (শি জিনপিং) চুক্তির বাইরে কিছুই করবেন না।

সম্প্রতি তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান মহড়ায় অংশ নেয়। এই ঘটনার পর তাইওয়ান চীনকে তাদের এ ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন উসকানিমূলক কাজ’ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সোমবারের ওই মহড়ার ফলে চলতি মাসে টানা চতুর্থ দিনের মতো চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে। এই সময়ে প্রায় ১৫০টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে। আর এতে দু’দেশের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়েছে।

তাইওয়ানের আকাশে চীনের যে যুদ্ধবিমানের বহর দেখা যায় সেখানে ৩৪টি জে-১৬ এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম ১২টি এইচ-৬ ছিল। একই দিনে পরে আরও চারটিসহ মোট ৫৬টি যুদ্ধবিমান উড়ে যেতে দেখা গেছে।

এই ঘটনার পর তাইওয়ানের চীন-নীতি নির্ধারণী প্রধান কমিটি মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল (এমএসি) বলছে, আমরা বেইজিং কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এ ধরনের অশান্তিপূর্ণ এবং দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক কাজ বন্ধের জন্য দাবি জানাই।

এর জবাবে চীন বলছে, তাইওয়ানের স্বাধীনতা এখন শুধুই অতীত। তাইওয়ানকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টা রুখে দিতে চীন প্রয়োজনীয় সবকিছু করবে। যুক্তরাষ্ট্রের অবশ্যই তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন বন্ধ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন