তসলিমা নাসরিনকে কী উপহার দিচ্ছেন শ্রীলেখা

news-image

বিনোদন ডেস্ক : লেখিকা তসলিমা নাসরিনের দারুণ ভক্ত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি ভারতের দিল্লিতে প্রিয় লেখিকার সঙ্গে দেখা হয়েছে শ্রীলেখার। সে অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে।

শ্রীলেখা জানান, দিল্লিতে ‘লে রিদম’ নামের একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সে অনুষ্ঠানে ছিলেন তসলিমা নাসরিনও।সেখানে তসলিমার সঙ্গে দেখা হলেও খুব বেশি কথা হয়নি তার।

শ্রীলেখা আরও জানান, তসলিমা নাসরিন তার পছন্দের মানুষদের একজন। তিনি অনেক আগেই তসলিমার লেখা ‘লজ্জা’, ‘আমার মেয়েবেলা’ পড়েছেন। তসলিমার লেখায় মুগ্ধ তিনি। এবার প্রিয় লেখিকাকে একটি শাড়ি উপহার হিসেবে দিচ্ছেন শ্রীলেখা।

‘লে রিদম’ নামের সংস্থাটি দুস্থ, অসহায় নারীদের জন্য নানা কাজ করে থাকে। তাদের পক্ষ থেকে এমন নারীদের স্বনির্ভর হওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। এই উদ্যোগে শামিল হয়েছেন শ্রীলেখা মিত্র। অসহায় এ নারীদের পড়াশোনা, নাচ-গানের পাশাপাশি অভিনয়েরও পাঠ দেবেন তিনি। যাতে তাঁরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন।

আগামী বুধবার কলকাতায় ফেরার কথা শ্রীলেখার। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ‘এবং ছাদ’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেলার। নিজের ইউটিউব চ্যানেলে ট্রেলার আপলোড করেছেন শ্রীলেখা। এই ছবির মধ্যে দিয়ে স্মৃতিমাখা এক ছাদ ও এক মনের কথোপকথনের গল্প বলতে চলেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন শ্রীলেখা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান