তরুণীদের পটাতে ‘কেরামতি’, বাইক থেকে ছিটকে পড়লেন সড়কে (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মোটরসাইকেলে দাঁড়িয়ে তরুণীদের মন জয় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। ভারতের তামিলনাড়ু রাজ্যে এমন ঘটনা ঘটেছে। চলন্ত মোটরসাইকেলে দাঁড়িয়ে নিজের কেরামতি দেখাতে গিয়ে আহত হলেন যুবক। বিপজ্জনক ভাবে মোটরসাইকেল চালানো ও যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

এই দুর্ঘটনার ভিডিও করেন ওই যুবকেরই এক বন্ধু। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু নারী। তাদের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছেন দুই যুবক। তাদের পিছনেই আরেকটি মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুর ভিডিও করছেন আরেক বন্ধু। দেখা যায় একসঙ্গে দাঁড়ানো নারীদের সামনে আসতেই প্রথমে মোটরসাইকেলের পিছনে বসে থাকা যুবক উঠে দাঁড়াতে যান আসনের উপর। আর এরপরই ঘটনাটি ঘটে। হলুদ পোশাক পরা যুবক ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

ভিডিও ভাইরাল হতেই তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। তিন যুবকের নাম মহেশ্বরন, গোপালকৃষ্ণন ও হরিপ্রসাদ।

উল্লেখ্য, এই প্রথম নয় গত সেপ্টেম্বরেও চেন্নাইতে একইভাবে মোটরসাইকেলে দাঁড়িয়ে কেরামতি করার অভিযোগে পাঁচ যুবককে আটক করে পুলিশ। এই ধরনের কাজ আবারও করলে ভবিষ্যতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান