তথ্য মন্ত্রণালয়ে শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ ৯ মাস পর গত বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে বিমানবন্দরে উপস্থিত হয়েছিল শত শত ভক্ত। আর তাদের ভালোবাসায় সিক্ত এই চিত্রনায়ক সেসময় জানান, খুব শিগগিরই তার ভক্ত-দর্শকদের জন্য বেশ কিছু সুখবর আসছে। তবে কী সেটা, তা খোলাসা করেননি জনপ্রিয় এই চিত্রনায়ক।

এর মধ্যেই গতকাল রোববার হঠাৎ শাকিব খানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দেখা গেল। সেখানে মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেছেন তিনি। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করা হয়। যা মন্ত্রী তার ফেসবুক পেজ থেকে শেয়ারও দিয়েছেন।

ওই পোস্টটি শাকিব নিজেও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’

জানা গেছে, সরকারি অনুদানের চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন শাকিব খান। আর সিনেমার প্রথম কিস্তিতে ৩০ শতাংশের চেক গ্রহণ করেছেন তিনি।

২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। প্রজ্ঞাপনে এর নির্মাতা হিসেবে রয়েছে হিমেল আশরাফের নাম। তবে শেষ পর্যন্ত তিনিই নির্মাণে থাকবেন কি-না, তা নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে শোবিজ অঙ্গনে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান