তথ্য খুঁজতে ‘সার্কেল টু সার্চ’ কৌশল আনছে গুগল

news-image

অনলাইন ডেস্ক : তথ্য ও ছবি খুঁজতে আমরা নিয়মিত গুগল সার্চ করে থাকি। একই ধরনের একাধিক তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে অনেক সময় বেশ সমস্যা হয়। তবে কিছু কৌশল কাজে লাগিয়ে গুগলে দ্রুত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। ছবি বা ভিডিওতে এবার নির্দিষ্ট কোনো কিছু সম্পর্কে আলাদা করে তথ্য পাওয়ার সুবিধা আনছে গুগল। ‘সার্কেল টু সার্চ’ নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে তথ্য খোঁজার নতুন কৌশল যুক্ত করছে গুগল।

যার মাধ্যমে কোন কনটেন্ট বা ভিডিওতে সার্কেল দেওয়া, হাইলাইট করা, স্ক্রিবলিং বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের তথ্য প্রদর্শিত হবে। ফোনে ভিডিও দেখা, ছবি দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় কোনো ছবি বা মেসেজে কোনো বিষয় সম্পর্কে তথ্য জানতে সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করা যাবে।

সুবিধাটি সম্পর্কে ধারণা দিতে উদাহরণও দিয়েছে গুগল। বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও দেখার সময় কারও চোখে থাকা চশমা সম্পর্কে জানা প্রয়োজন। তখন সেই চশমায় সার্কেলিং করলে নিচে চশমাটি সম্পর্কিত তথ্য গুগল সার্চের মাধ্যমে প্রদর্শিত হবে। সার্কেল টু সার্চ খুঁজে পেতে হোম বাটন বা নেভিগেশন বারে অনেক সময় ধরে চাপতে হবে। এরপর সার্কেল টু সার্চ চালু হয়ে যাবে।

তখন ভিডিও, ছবি বা লেখায় থাকা বিষয়ে ওপর সার্কেলিং, হাইলাইটিং, স্ক্রিবলিং বা ট্যাপ করতে হবে। এরপর সেই সম্পর্কিত তথ্য গুগল সার্চের পপআপের মাধ্যমে নিচে প্রদর্শিত হবে।

সুবিধাটি প্রাথমিকভাবে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন যেমন পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো এবং নতুন আসা গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করা যাবে।

সব ভাষা ও দেশেই এ সুবিধা ব্যবহার করা যাবে। ৩১ জানুয়ারি থেকে সুবিধাটি চালু হতে পারে। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যসব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও সুবিধাটি চালু হবে বলে জানিয়েছে গুগল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার