তথ্যকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে রাশিয়া : ব্লিঙ্কেন

news-image

অনলাইন ডেস্ক : মস্কোর বিরুদ্ধে তথ্যকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ডিজিটাল গণতন্ত্র বিষয়ক এক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে যুক্তরাষ্ট্র।

বুধবার আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়- ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে আলাপকালে ব্লিঙ্কেন বলেন, তথ্যের গণতান্ত্রিকীকরণের বিষয়টি ইতিবাচক। কিন্তু প্রযুক্তির অপব্যবহার এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার মতো বিষয়গুলো প্রত্যাশিত হতে পারে না।

তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকারগুলো ভুল তথ্য ছড়িয়ে দেওয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের ক্ষেত্রেও আমরা এমনটা দেখতে পাচ্ছি।

এর আগে ২০১৪ সালে রাশিয়া যখন ইউক্রেনে প্রবেশ করেছিল তখনও তারা তথ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে-যোগ করেন ব্লিঙ্কেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান