ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

news-image

নিজস্ব প্রতিবেদক : সহকর্মীর ওপর শহীদ মিনারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢাকেম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ঢামেক শাখার সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী জানান, হামলার ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘আমাদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছিল। এখন পর্যন্ত কাউকে শনাক্ত ও বিচারের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।’

এদিকে এক বিজ্ঞপ্তিতে ইচিপের ঢামেক নেতারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের ওপর হামলা করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান