ঢাবি ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে ২৩ দশমিক ৩৭ শতাংশ এবং ‘চ’ ইউনিটে ২ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

‘ক’ ইউনিটে ভর্তিযোগ্য বিবেচিত ১৯ হাজার ২৬৭ জনের মধ্যে এক হাজার ৭৬৫ জন শিক্ষার্থী শেষ পর্যন্ত বিজ্ঞান অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে লেখাপড়া করার সুযোগ পাবে।

এ ইউনিটে ভর্তির জন্য মোট ৮৯ হাজার ৫০৮ জন আবেদন করলেও শেষ পর্যন্ত গত শুক্রবার পরীক্ষা দেয় ৮২ হাজার ৪৫ জন।

আর ‘চ’ ইউনিটে ভর্তিযোগ্য বিবেচিত ৩০৪ জনের মধ্যে ১৩৫ জন শিক্ষার্থী চারুকলা অনুষদের আটটি বিভাগে ভর্তি হতে পারবে।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৩ হাজার ৪৭৮ জন আবেদন করেছিল; শেষ পর্যন্ত নৈর্ব্যক্তিক অংশের (সাধারণ জ্ঞান) পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৭২ জন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফল জানা যাবে।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>KA<>Rol এবং DU<>CHA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

‘ক’ ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫ থেকে ১৫ নভেম্বরের মধে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে হবে।

আর কোটায় আবেদনকারীদের ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।

কেউ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।

আর ‘চ’ ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৩ থেকে ৩০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবে।

কোটায় আবেদনকারীদের একই সময়ের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।

কেউ ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার