ঢাবি ক্যাম্পাস থেকে ছাত্রীকে তুলে নিয়ে গেল ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত এক ছাত্রীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। আমরা বিষয়টি অবহিত আছি।’

মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

ইমি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী। কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়কর্মী ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। আন্দোলনে তিনি কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতেন। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার