ঢাবির ১০৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অপরাধের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের ১০৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে একজনকে স্থায়ী ও ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড। আজ বুধবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যার চূড়ান্ত অনুমোদন হবে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিন্ডিকেট সভায়।

সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। গত ৩১ অক্টোবর মধ্যরাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে নারী লাঞ্ছনাসহ অন্য অপরাধে যুক্ত থাকার প্রমাণ পেয়ে তাকে স্থায়ী বহিষ্কার করার সুপারিশ করা হয়।

এছাড়া অ্যালকোহল পান করায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়। ইনস্টিটিউটের গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ সুপারিশ করা হয়েছে। আর বাকি শিক্ষার্থীদের বিরুদ্ধে পরীক্ষায় নকল করা সংক্রান্ত কারণে শাস্তি দেওয়া হয়।

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান