ঢাবি’র বিভিন্ন বর্ষের পরীক্ষা সশরীরে নিতে সুপারিশ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা সশরীরে নিতে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিন। এজন্য অনলাইনেই ভর্তি ও ফরম পূরণ করবে শিক্ষার্থীরা।

সোমবার ডিন কমিটির এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব চূড়ান্ত হবে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। সশরীরে উপস্থিত হয়েই পরীক্ষা হবে। আশা করছি, জুনের মধ্যেই ছাত্রদের টিকা দেওয়া হয়ে যাবে। কেননা, পরবর্তী ডোজ আসলে তখন সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার একটা পরিকল্পনা করছে সরকার।

তিনি আরও বলেন, পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ‘প্রোগ্রাম’ করেছে। উপাচার্য সেটা উদ্বোধন করেছেন। শিক্ষার্থীরা অনলাইনেই পরীক্ষার ফরম পূরণ করবে। এর জন্য আগে ভর্তি নিশ্চিত করতে হবে। হল ও বিভাগ দুইটারই ভেরিফিকেশন অনলাইনেই হবে। কোনো ফি বকেয়া থাকলে সেটিও অনলাইনে দেওয়া যাবে। শিক্ষার্থীরা যথানিয়মে পরীক্ষা প্রবেশপত্রও ডাউনলোড করে নিতে পারবে।

অধ্যাপক রহমত উল্লাহ জানান, ১ জুলাই থেকেই সশরীরে পরীক্ষা শুরু হবে। আমরা চেষ্টা করবো, সেটা ঈদের আগেই শেষ করে দিতে। যেখানে ল্যাব পরীক্ষা আছে, সেগুলো পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জোর চিন্তা করছে। আগামীকাল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এসব বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার