ঢাবির ক্যান্টিনে ১০ টাকার নোটসহ রান্না হলো দুপুরের তরকারি!

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে খাবারের মধ্যে ১০ টাকার একটি নোট পাওয়া গেছে। দুপুরের খাবারে খাসির কলিজা-ফুসফুসের তরকারিতে ১০ টাকার একটি নোট দেখতে পান হলেরই এক শিক্ষার্থী। পরে বিষয়টি জানাজানি হলে ক্যান্টিন মালিক ওই ছাত্রের কাছে ক্ষমা চান।

শুক্রবার (২৮ জুন) দুপুরে হলের ছাত্র কাজী শামীম ক্যান্টিনে খাবার খেতে গিয়ে তরকারিতে ১০ টাকার একটি নোট দেখতে পান। এসময় তিনি টাকার ছবি তুলেন এবং ক্যান্টিন মালিককে অবহিত করেন।

বিষয়টি কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপে দেওয়া হলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়। এসময় নেটিজেনরা হল প্রশাসনের অব্যবস্থাপনা ও ক্যান্টিন মালিকের অবহেলা নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

তরকারিতে টাকা পাওয়া ওই শিক্ষার্থী হলেন কাজী শামীম। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে তিনি বলেন, দুপুরে খেতে গিয়ে খাসির মাংস অর্ডার করি। এটার দাম ৫৫ টাকা। খাবার পাওয়ার পর হাত দিয়েই দেখি ভেতরে একটি ১০ টাকার নোট। পরে পরিচালককে জিজ্ঞেস করলে তিনি ‘স্যরি’ বলে খাবার রিপ্লেস করে দেন। এটা যেভাবে ছিল, মনে হয়েছে টাকাসহ রান্না করা হয়েছে।

তবে ভিড়ের মাঝে কারো কাছ থেকে নোটটি খাবারে পড়েছে উল্লেখ করে ক্যান্টিনের মালিক রিপন মোহাম্মদ বলেন, নামাজের পর অনেক চাপ থাকে। সবাই একসঙ্গে খেতে আসে। ভিড়ের মধ্যে কারো কাছ থেকে ভুলে তরকারির মধ্যে নোটটি পড়ে গেছে। এজন্য আমি দুঃখিত।

ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টের কমেন্টে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, উনি আমার পাশেই বসেছিলেন, দেখলাম ছবি তুললেন কিন্তু টাকা যে ছিল খেয়াল করিনি, পরে নিজেই বলছেন টাকা পেয়েছেন।

মারিয়াম আক্তার রুমি বলেন, আলুর দাম বাড়ায় মুহসীন হল ক্যান্টিনে আলুর তরকারির সাথে ক্যাশব্যাক অফার চলতেছে! মাশাআল্লাহ ছাত্রবান্ধব হল প্রশাসন।

মো. সিফাতুল্লাহ তাসনিম বলেন, অবশেষে দানবীরের (হাজী মুহম্মদ মুহসীন) নামের হল সফলতার মুখ দেখতে শুরু করলো। ধন্যবাদ ক্যান্টিন কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষ যদিও আমার এই কমেন্ট দেখবে না, তারপরও অনুরোধ থাকবে যাতে করে কোনো কয়েন এভাবে খাবারের মধ্যে না চলে আসে! আমরা চাই, বেশি বেশি নোট আসুক!

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার