ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

news-image

ঢাবি প্রতিনিধি : গত মঙ্গলবার (২৪মে) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৬০ জনকে আসামি করে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে এ মামলাটি করে।

এজহার সূত্রে জানা যায়, মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে বাদী জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘২৪ মে শহীদুল্লাহ্ হল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে মধুর ক্যান্টিন থেকে স্লোগান দিতে দিতে হলের দিকে ফেরার সময় ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে। ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে লাঠিসোটা ও লোহার রড দিয়ে তারা হত্যার উদ্দেশ্যে এ হামলা করে।’

তিনি জানান, ‘হামলায় আমাদের শহীদুল্লাহ হলের ৮ জনসহ ফজলুল হক ও জগন্নাথ হলসহ বিভিন্ন হলের অনেক শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হয়। আমাদের ওপর এরকম হামলার বিচার চেয়ে আজকে আমি বাদী হয়ে মামলাটি করেছি।

মামলার বিষয়ে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার বলেন, ২৪ তারিখের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা অভিযোগে ৫০-৬০ জনকে আসামি করে জাহিদুল ইসলাম জাহিদ একটি মামলা করেছে। মামলাটি গ্রহণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার