ঢাবিতে বহিরাগত প্রবেশ ২৪ ঘণ্টা নিষিদ্ধ, ৭ স্পটে তল্লাশি

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) নির্বাচনের কারণে আগামীকাল সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ থাকবে। বললেন ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশ ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এ অবস্থা জারি থাকবে।

তিনি বলেন, আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে বসবে চেকপোস্ট। চেকপোস্টগুলো হলো- শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল ক্রসিং, রুমানা ভবন ক্রসিং, দোয়েল চত্বর ও শহীদুল্লাহ হল ক্রসিং।

তিনি আরও বলেন, প্রত্যেক কেন্দ্রে সিসি টিভির আওতায় থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থী জানমালের ক্ষতি না ঘটে, সে জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচন ঘিরেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারাদেশের মানুষের উৎসাহ আগ্রহ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলীয় পরিচয় যাই হোক না কেন, কেউ অনিয়ম করার চেষ্টা করলে কোনও ধরনের ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, গণতন্ত্রের ঐতিহ্য সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলবে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার