ঢাবিতে একপাশে ছাত্রদল, অন্যপাশে বৈষম্যবিরোধীদের সমাবেশ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও পাশাপাশি স্থানে একই সময়ে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফলে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজু ভাস্কর্যে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর কিছুক্ষণ পরই রাত সাড়ে ৮টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল।

সংক্ষিপ্ত সমাবেশের পর রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যে আসে। একই সময়ে ছাত্রদলের মিছিলটি ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে জায়গা না পেয়ে ডাস চত্বর সংলগ্ন রাস্তায় সমাবেশ শুরু করে।

ডাস চত্বরের পাশের রাস্তায় রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত ছাত্রদলের সমাবেশ চলে। একই সময়ে উল্টোপাশে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলমান ছিল।
এদিকে একই সময়ে এবং একই ইস্যুতে স্বল্প দূরত্বে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করায় চাপা আতঙ্ক ছড়ায় ক্যাম্পাসজুড়ে। ছাত্র রাজনীতিতে সংঘাত ও অস্ত্রের ঝনঝনানি বন্ধের দাবিও জানান অনেকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি