ঢাবিতেও মেলেনি অনুমতি : আগারগাঁওয়ে বাণিজ্যমেলার মাঠ পরিদর্শনে ক্ষমতাসীনরা

news-image

নিজস্ব প্রতিবেদক : মঞ্চ করেও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি পায়নি ক্ষমতাসীনদের তিন সংগঠন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেসিয়াম মাঠ চেয়েছিল তারা। সেখানেও মেলেনি অনুমোদন। এবার আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলার মাঠ পরিদর্শনে যাচ্ছেন সংগঠনের নেতারা। পরিবেশ অনুকূলে হলে সেখানে যৌথ সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

বুধবার (২৬ জুলাই) রাতে ধানমন্ডি ৩/এ বৈঠক থেকে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবেশের অনুমতি দেয়নি। ফলে পুরাতন বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। এখন সেই স্থান পরিদর্শনে যাচ্ছে প্রতিনিধি দল।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল জানান, তারা মাঠ পরিদর্শনে যাচ্ছেন। পছন্দ হলে গণমাধ্যমকে জানাবেন।

এর আগে সমাবেশের বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে আমাদের মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি। এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাস্তায় সমাবেশ না করার জন্য। আমরা এটা মেনে নিয়েছি।

তিনি বলেন, পরে আমরা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিলাম। কিন্তু এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করতে পারি। সেখানে অস্থায়ী মঞ্চ করা হবে। জিমনেসিয়াম মাঠের অনুমতির জন্য ঢাবি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

তবে শেষপর্যন্ত জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি দেয়নি ঢাবি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান