ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও কারিগরি ত্রুটির কবলে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিট থেকে লেনদেন বন্ধ রয়েছে।

ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, অন্যান্য দিনের মতো আজও সকাল সাড়ে ৯টায় দিনের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছিল। তবে ১০টা ৫৮ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে লেনদেন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, এরই মধ্যে ডিএসইর আইটি বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। দ্রুত ত্রুটি সারিয়ে পুনরায় লেনদেন চালু করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত বছরের ১৮ জুলাই কারগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল ডিএসইতে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান