ঢাকা-সিলেট চার লেনের সড়ক: সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের দুরত্ব কমবে ৪১ কিলোমিটার

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ঢাকা-সিলেট চার লেন সড়কের নতুন রুটটি সরাইল নাসিরনগর হয়ে লাখাই-হবিগঞ্জ সড়ক দিয়ে নির্মিত হলে ঢাকার সাথে সিলেটের দূরত্ব কমবে ৪১ কিলোমিটার। সময় বাঁচবে ১ ঘন্টা।

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর হয়ে লাখাই-হবিগঞ্জ সড়ক দিয়ে সিলেটে যাতায়াত হলে ঢাকার সাথে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের দূরত্ব কমে যাওয়ার পাশাপাশি কিশোরগঞ্জের কিছু এলাকার লোকজনও এ রাস্তাটি ব্যবহার করতে পারবে।

বুধবার (২৯ জানুয়ারি)দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেনের উদ্যোগে ঢাকা-সিলেট চার লেন প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ঢাকা-সিলেট চার লেন সড়কের নতুন রুট ব্রাহ্মণবাড়িয়ার অংশে সরাইলের ভেতর দিয়ে রাস্তা নিয়ে গেলে একসঙ্গে ৪১ কিলোমিটার দূরত্ব কমবে বলে মত দেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিষয়টি বিবেচনায় নিয়ে সড়ক ও জনপথ অধিদফতর প্রয়োজনীয় স্টাডি করবে বলে জানায়।এদিকে রবিবারও জাতীয় সংসদের এক আলোচনায় বক্তব্য প্রদানকালে ঢাকা-সিলেট চার লেন সড়কের নতুন রুট ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর হয়ে লাখাই-হবিগঞ্জ সড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অংশে সরাইলের ভেতর দিয়ে রাস্তা নিয়ে গেলে একসঙ্গে ৪১ কিলোমিটার দূরত্ব কমবে তাই নতুন রুট প্রস্তাবনাটি লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নিমার্ণের দাবি উত্থাপন করেছেন সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।

ঢাকা-সিলেট চার লেন প্রকল্পে নতুন রুট লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নিয়ে গেলে ঢাকার সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ কমে যাবে ৪১ কিলোমিটার।এতে ঢাকা-সিলেট সড়ক যোগাযোগে সময় বাঁচবে ১ ঘণ্টা। ফলে সময় ও দুরত্ব দুটোই কমবে।এছাড়া হবিগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া,ভৈরব ও কিশোরগঞ্জ জেলার ব্যবসা বানিজ্যেরও স¤প্রসারণ ঘটবে।

ঢাকা-সিলেট চার লেন প্রকল্পে নতুন রুট হলে যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে,তেমনি সড়কপথে চলাচলরত হবিগঞ্জের এই অঞ্চল শুধু নয়,বৃহত্তর সিলেট বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের সাধারন মানুষও দুর্ভোগ থেকে রেহাই পাবে।বর্তমানে সিলেট ও হবিগঞ্জ থেকে যানবাহন ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হয়ে ভৈরব অংশ দিয়ে ঢাকা যেতে হচ্ছে । চার লেন প্রকল্পে নতুন রুট হলে কম সময়ের মধ্যে সিলেট থেকে হবিগঞ্জ সদর-লাখাই-নাসিরনগর-সরাইল হয়ে ঢাকা যেতে পারবে । এ ছাড়া হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া,ভৈরব ও কিশোরগঞ্জ জেলার ব্যবসা বাণিজ্যেরও স¤প্রসারণ ঘটবে।

সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম বলেন যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়ন হয়েছে,তা এ সরকারের আমলেই হয়েছে।ঢাকা-সিলেট চার লেন প্রকল্পে নতুন রুট হলে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তা এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

উল্লেখ্য,সিলেট থেকে বর্তমানে ঢাকার দূরত্ব প্রায় ২২৬ কিলোমিটার। এদিকে হলে এই দূরত্ব বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সিলেট-ঢাকা মহাসড়ক বর্তমানে দুই লেনের। এ মহাসড়কটি দুটি সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরেই এর কাজ শুরু হবে। এ কাজে এশীয় উন্নয়ন ব্যাংক অর্থায়ন করবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ