ঢাকা সিএমএইচের নার্সিং মেসে অগ্নিকাণ্ড

news-image

নিউজ ডেস্ক : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নার্সিং ইনস্টিটিউটের মেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ মার্চ) সকাল পৌনে ৯ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন লাগার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রোববার সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১০টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান