ঢাকা সফরের সরকারের অনুমতি পাচ্ছেন না তারানকো

news-image

বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারানকো চলতি মাসেই ঢাকায় আসতে চাইলেও সরকার এ ব্যাপারে এখনো অনুমতি দেয়নি। ফলে চলতি মাসে তার ঢাকায় আসা অনিশ্চিত।

তারানকো নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে চলতি মে মাসে বাংলাদেশ সফরে আসার আগ্রহ ব্যক্ত করেন। জবাবে মোমেন তাকে জানান বাংলাদেশে সাধারণ নির্বাচনের আরও সাড়ে তিন বছরের বেশি বাকি আছে। তাছাড়া এ মুহূর্তে বাংলাদেশে কোনো সংকটও নেই। এই জবাবে সন্তুষ্ট না হয়ে তারানকো জাতিসংঘ মহাসচিবকে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টেলিফোন করান বলে বাংলাদেশের কর্মকর্তাদের ধারণা। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টেলিফোনে বাংলাদেশের রাজনৈতিক সংকটের বিষয়টি দেখাশোনার জন্য তারানকোকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান।

জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুর মিলিয়ে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে অনিয়ম তদন্ত করার আহ্বান জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, সরকারের পক্ষ থেকে সিটি নির্বাচনের ব্যাপারে বিস্তারিত তথ্য জাতিসংঘের কাছে দেয়া হয়েছে। এসব তথ্যে বলা হয়, অনিয়মের যেসব অভিযোগ এসেছে সেগুলো নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারবে না। তাছাড়া এবারের নির্বাচনে কোনো মানুষ নিহত না হওয়াও স্বস্তিদায়ক। সরকারের কর্মকর্তারা বলছেন, সরকারের দেয়া তথ্য পাওয়ার পর জাতিসংঘ এখন সিটি নির্বাচনের ব্যাপারে ধারণা পাল্টাচ্ছে।

গত বছরের ৫ জানুয়ারি সাধারণ নির্বাচনের আগে তারানকো বাংলাদেশ সফরে এসে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন। এ ধরনের মিশনে কেউ ব্যর্থ হলে ওই একই ব্যক্তিকে একই দায়িত্ব দেয়া বিস্ময়কর। নির্বাচনের আগে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন তিনি জাতিসংঘের রাজনীতি সংক্রান্ত সহকারী মহাসচিব ছিলেন।বর্তমানে জাতিসংঘের পিস বিল্ডিং বিষয়ের দায়িত্ব পালন করেন আর্জেন্টিনার এই কূটনীতিক। তারানকো নিজেই মহাসচিব বান কি মুনের কাছে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের কাজ করার দায়িত্ব চেয়েছেন বলে ঢাকার কর্মকর্তারা বলছেন।

শীর্ষ নিউজ/
 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার