ঢাকা-রাজবাড়ী বাস চলাচল বন্ধ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ঢাকার সঙ্গে রাজবাড়ীর সরাসরি বাস চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। আজ সোমবার ভোর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছে। বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু গোল্ডেন লাইন পরিবহন প্রতিদিন পাঁচ থেকে ছয়টি বাস চালাতে থাকে৷ এ নিয়ে গত শুক্রবার রাতে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ গোল্ডেন লাইনের বাস থেকে যাত্রীদের নামিয়ে খালি বাস ঢাকায় ফেরত পাঠায়। এর জের ধরে ঢাকার গাবতলী বাস টার্মিনালে রোববার সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকেরা রাজবাড়ীর সকল বাস কাউন্টার বন্ধ করে দেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, রাজবাড়ীর কোনো বাস ঢাকায় আসবে না, আবার ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। এর ফলে সোমবার সকাল থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, কিছুদিন আগে রাজবাড়ী বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা না করেই গোল্ডেন লাইন ঢাকা রাজবাড়ী রুটে বাস চালু করে। বাধা দিলে দুইদিন বাস বন্ধের পর আলোচনার মাধ্যমে তাদের দুটি বাস চলাচলের অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু এখন তারা ইচ্ছেমতো অনুমতির থেকে বেশি বাস চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা অনুমতির দুটি বাস রেখে বাকি বাস চলাচলে বাধা দেই। এজন্য তারা আমাদের গাবতলীর বাসের কাউন্টার বন্ধ করে দেয়। গায়ের জোরে তারা এসব করছে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর একই কারণে ঢাকা-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের হস্তক্ষেপে পরদিনই আবার চালু হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান